চুয়াডাঙ্গায় খালে মিললো অর্ধগলিত মরদেহ

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার একটি খালের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১১টার দিকে কুতুবপুর গ্রামের অর্জুন খালের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের অংশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালের পাশে পড়ে থাকা অর্ধগলিত মরদেহের কোমর থেকে নিচের অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন পুরুষ। তার পরনে জিন্স প্যান্ট ছিল। মরদেহটি অর্ধগলিত হওয়ায় এবং মাথাসহ উপরের অংশ না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহের উপরের অংশ পচে নষ্ট হয়ে গেছে অথবা হত্যার পর দেহ দ্বিখণ্ডিত করে অন্য কোথাও ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হুসাইন মালিক/এনএইচআর

চুয়াডাঙ্গায় খালে মিললো অর্ধগলিত মরদেহ

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার একটি খালের পাশ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাত পৌনে ১১টার দিকে কুতুবপুর গ্রামের অর্জুন খালের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের অংশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালের পাশে পড়ে থাকা অর্ধগলিত মরদেহের কোমর থেকে নিচের অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন পুরুষ। তার পরনে জিন্স প্যান্ট ছিল। মরদেহটি অর্ধগলিত হওয়ায় এবং মাথাসহ উপরের অংশ না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহের উপরের অংশ পচে নষ্ট হয়ে গেছে অথবা হত্যার পর দেহ দ্বিখণ্ডিত করে অন্য কোথাও ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হুসাইন মালিক/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow