চুয়াডাঙ্গায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম হোসেন। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হুসাইন মালিক/এফএ/জেআইএম

চুয়াডাঙ্গায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম হোসেন। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হুসাইন মালিক/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow