চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. তুহিন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার মিনহাজপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তুহিন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল রাতে বিশেষ অভিযান চালিয়ে তুহিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। সোমবার (২৩ জুন) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. তুহিন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার মিনহাজপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তুহিন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল রাতে বিশেষ অভিযান চালিয়ে তুহিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। সোমবার (২৩ জুন) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?