চূড়ান্ত ৩ বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিকেলে নাম ঘোষণা

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলন থেকে স্কুল স্তরে দীর্ঘদিনের ‘লটারি প্রথা’ বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারি পদ্ধতিতে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না— এমন দাবির প্রেক্ষিতে স্কুলে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে, আজ সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছ

চূড়ান্ত ৩ বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিকেলে নাম ঘোষণা
দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলন থেকে স্কুল স্তরে দীর্ঘদিনের ‘লটারি প্রথা’ বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারি পদ্ধতিতে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না— এমন দাবির প্রেক্ষিতে স্কুলে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে, আজ সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow