চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিললো ইয়াবার চালান

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে চেকপোস্টে তল্লাশিকালে বোমাসদৃশ একটি বস্তু থেকে পাঁচ হাজার ৮০০ ইয়াবা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ১ এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর জানান, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশির চেষ্টা করা হয়। তখন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। আরও পড়ুন ফেনীতে ইয়াবা পাচারের সময় গ্রেফতার তাঁতীদল নেতা পালানোর সময় ওই ব্যক্তি হাতে থাকা কালো ব্যাগ থেকে বোমাসদৃশ একটি বস্তু ফেলে দেন। পরে উপস্থিত জনতার সহায়তায় তাকে আটক করা হয়। এরপর ফেলে দেওয়া বস্তুটি তল্লাশি করে এর ভেতর থেকে ইয়াবা জব্দ করা হয়। এপিবিএনের একটি দল এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা। টিটি/একিউএফ

চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিললো ইয়াবার চালান

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে চেকপোস্টে তল্লাশিকালে বোমাসদৃশ একটি বস্তু থেকে পাঁচ হাজার ৮০০ ইয়াবা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

১ এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর জানান, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশির চেষ্টা করা হয়। তখন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পালানোর সময় ওই ব্যক্তি হাতে থাকা কালো ব্যাগ থেকে বোমাসদৃশ একটি বস্তু ফেলে দেন। পরে উপস্থিত জনতার সহায়তায় তাকে আটক করা হয়। এরপর ফেলে দেওয়া বস্তুটি তল্লাশি করে এর ভেতর থেকে ইয়াবা জব্দ করা হয়।

এপিবিএনের একটি দল এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

টিটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow