চেলসির কোচ হলেন জাবি আলোনসো
মাত্র আট মাস রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার পর অধারাবাহিক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানোয় প্রধান কোচ পদে বিদায় নিশ্চিত হয় জাবি আলোনসোর। চার মাসের ব্যবধানে সাবেক এই স্প্যানিশ তারকা এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। চার বছরের জন্য চেলসির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ৪৪ বছর বয়সী আলোনসো। বায়ার লেভারকুসেন এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আগামী ১ জুলাই থেকে চেলসির প্রধান কোচ পদে দায়িত্ব শুরু করবেন বলে ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি বলছে, আধুনিক খেলার সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন আলোনসো, যিনি চেলসিতে পৌঁছানোর আগেই রিয়াল ও লেভারকুসেনের হয়ে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। জার্মান ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা এসেছে তার হাত ধরে। আলোনসোর ব্যাপক অভিজ্ঞতা, কোচিংয়ের গুণমান ও খেলার মডেল, নেতৃত্বের গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য এবং সততার বিষয় বিবেচনায় নিয়েই আস্থা রেখেছে চেলসি। যা তাকে ক্লাবটির পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দিতে অনুরোধ করার মূল কারণ ছিল। আলোনসোকে শুধু একজন অসাধারণ ফুটবল কোচ হিসেবেই নয়, বরং দলকে এগি
মাত্র আট মাস রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার পর অধারাবাহিক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানোয় প্রধান কোচ পদে বিদায় নিশ্চিত হয় জাবি আলোনসোর। চার মাসের ব্যবধানে সাবেক এই স্প্যানিশ তারকা এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। চার বছরের জন্য চেলসির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ৪৪ বছর বয়সী আলোনসো।
বায়ার লেভারকুসেন এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আগামী ১ জুলাই থেকে চেলসির প্রধান কোচ পদে দায়িত্ব শুরু করবেন বলে ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি বলছে, আধুনিক খেলার সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন আলোনসো, যিনি চেলসিতে পৌঁছানোর আগেই রিয়াল ও লেভারকুসেনের হয়ে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। জার্মান ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা এসেছে তার হাত ধরে।
আলোনসোর ব্যাপক অভিজ্ঞতা, কোচিংয়ের গুণমান ও খেলার মডেল, নেতৃত্বের গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য এবং সততার বিষয় বিবেচনায় নিয়েই আস্থা রেখেছে চেলসি। যা তাকে ক্লাবটির পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দিতে অনুরোধ করার মূল কারণ ছিল। আলোনসোকে শুধু একজন অসাধারণ ফুটবল কোচ হিসেবেই নয়, বরং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে একজন প্রমাণিত নেতা এবং সহযোগী হিসেবেও গণ্য করা হয়।
চেলসির কোচ হওয়ার প্রতিক্রিয়ায় আলোনসো বলছেন, ‘চেলসি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একটি ক্লাব এবং মহান এই দলের ম্যানেজার হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। মালিকপক্ষ এবং ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে আমার আলাপচারিতা থেকে এটি স্পষ্ট যে, আমাদের লক্ষ্য একই। আমরা এমন একটি দল গড়তে চাই যা সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতা এবং শিরোপার জন্য লড়তে সক্ষম হবে। দলে অসাধারণ প্রতিভা এবং বড় সম্ভাবনা রয়েছে। তাদের নেতৃত্ব দেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় হবে। এখন আমাদের লক্ষ্য হলো কঠোর পরিশ্রম, সঠিক সংস্কৃতি গড়ে তোলা এবং শিরোপা জয়।’
সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার গত জানুয়ারিতে মৌসুমের মাঝপথেই বাজে পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে দু’পক্ষের সম্মতিতে চাকরিচ্যুত হন। অথচ তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ সময়ের প্রজেক্টের অংশ বলে মনে করা হতো। তবে বাস্তবতা ও পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। এদিকে, চেলসিরও হেভিওয়েট কোচের দরকার ছিল, যা পূরণ করতে চলেছেন আলোনসো।
পারফরম্যান্সের খুব একটা উন্নতি না হওয়ায় গত মাসে কোচ লিয়াম রোজেনিয়রকে ছাটাই করে চেলসি। যেখানে তার কেটেছে কেবল ১০৬ দিন। এর আগে ১৮ মাসের অধ্যায়ে ইতি টেনে জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় কোচ এনজো মারেসকা চেলসির দায়িত্ব ছাড়েন। পরে বোর্নমাউথের আন্দোনি ইরাওলা এবং ফুলহ্যামের মার্কো সিলভা চেলসিতে রোজেনিয়রের স্থলাভিষিক্ত হতে পারেন বলে আলোচনা উঠেছিল। যদিও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন কালুম ম্যাকফারলেন। এসবের মাঝেই আলোচনার টেবিলে আসে আলোনসোর নাম।
What's Your Reaction?