চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল সেতু, ভাইরাল ভিডিও

নদীর বুক বেয়ে নেমে আসছিল কাদা মেশানো ঘোলা পানির ঢল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল, পাহাড়ি কোনো স্রোত হঠাৎ যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। কয়েক মুহূর্ত পর সেই স্রোত আছড়ে পড়ে একটি ধাতব সেতুর ওপর। চোখের পলকেই উপড়ে যায় পুরো সেতু। প্রবল স্রোতের টানে সেটি ভেসে যেতে থাকে সুদূরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভয়ংকর এই ঘটনার ভিডিও। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলার নীতি উপত্যকায়। আরও পড়ুন ‘জিনের’ ভয়ে দিন-রাত পুকুরেই থাকছে ১৬ বছরের ইকবাল ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির পর নদীতে পানির উচ্চতা দ্রুত বেড়েছে। স্রোতের সঙ্গে নেমে আসছিল বিপুল পরিমাণ কাদা ও পাথর মেশানো পানি। একপর্যায়ে সেই স্রোত সজোরে ধাক্কা দেয় নদীর ওপর থাকা ধাতব সেতুতে। পানির প্রচণ্ড চাপ সামলাতে পারেনি সেতুটি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি উপড়ে যায়। এরপর স্রোতের টানে নদীর পাড়ের দিকে সরে যেতে থাকে সেতুটি। On Camera, Uttarakhand Bridge Swept Away In Seconds Due To Strong Currentshttps://t.co/jlUXb3uI1C pic.twitter.com/OPeqOH98aH — NDTV (@ndtv) August 10, 2026 সেতুটি ভেসে যাওয়ার সময় নদীর পাশের সড়ক

চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল সেতু, ভাইরাল ভিডিও

নদীর বুক বেয়ে নেমে আসছিল কাদা মেশানো ঘোলা পানির ঢল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল, পাহাড়ি কোনো স্রোত হঠাৎ যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। কয়েক মুহূর্ত পর সেই স্রোত আছড়ে পড়ে একটি ধাতব সেতুর ওপর। চোখের পলকেই উপড়ে যায় পুরো সেতু। প্রবল স্রোতের টানে সেটি ভেসে যেতে থাকে সুদূরে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভয়ংকর এই ঘটনার ভিডিও। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলার নীতি উপত্যকায়।

ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির পর নদীতে পানির উচ্চতা দ্রুত বেড়েছে। স্রোতের সঙ্গে নেমে আসছিল বিপুল পরিমাণ কাদা ও পাথর মেশানো পানি।

একপর্যায়ে সেই স্রোত সজোরে ধাক্কা দেয় নদীর ওপর থাকা ধাতব সেতুতে। পানির প্রচণ্ড চাপ সামলাতে পারেনি সেতুটি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি উপড়ে যায়। এরপর স্রোতের টানে নদীর পাড়ের দিকে সরে যেতে থাকে সেতুটি।

সেতুটি ভেসে যাওয়ার সময় নদীর পাশের সড়ক দিয়ে যাচ্ছিল একটি ট্রাক ও একটি এসইউভি।

ভিডিওতে দেখা যায়, পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে গাড়ি দুটি দ্রুত দিক পরিবর্তন করে। সামান্য দেরি হলেই গাড়িগুলোও পানির তোড়ে পড়ে যেতে পারত।

সেতুটি ভেসে যাওয়ার পর ওই এলাকার সঙ্গে মূল শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন ওই এলাকায় যাতায়াত না করার জন্য মানুষকে সতর্ক করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ স্থগিত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow