চোর বলে সম্বোধনের জেরে ব্রাজিল-আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্কে ফাটল
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে চোর বলে কটাক্ষ করার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। দেশটির সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটির বরাতে রয়টার্স জানায়, এখন থেকে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে পরিচালিত হবে। ব্রাজিলের রাষ্ট্রদূত জুলিও বিটেলি আর বুয়েনস আয়ার্সে ফিরে যাবেন না বলেও জানানো হয়েছে। সম্প্রতি আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল এলএন প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই লুলাকে সাবেক দণ্ডিত, চোর ও দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত লাতিন আমেরিকার দুই বৃহৎ অর্থনীতির মধ্যকার সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত বহন করছে। মিলেই ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়নি। গত মাসের শেষদিকে ব্রাজিল ইতোমধ্যে বিটেলিকে বুয়েনস আয়ার্স থেকে প্রত্যাহার করেছিল। এর আগে মিলেই বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বোলসোনারোর নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে লু
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে চোর বলে কটাক্ষ করার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। দেশটির সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটির বরাতে রয়টার্স জানায়, এখন থেকে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে পরিচালিত হবে। ব্রাজিলের রাষ্ট্রদূত জুলিও বিটেলি আর বুয়েনস আয়ার্সে ফিরে যাবেন না বলেও জানানো হয়েছে।
সম্প্রতি আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল এলএন প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই লুলাকে সাবেক দণ্ডিত, চোর ও দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত লাতিন আমেরিকার দুই বৃহৎ অর্থনীতির মধ্যকার সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত বহন করছে। মিলেই ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়নি।
গত মাসের শেষদিকে ব্রাজিল ইতোমধ্যে বিটেলিকে বুয়েনস আয়ার্স থেকে প্রত্যাহার করেছিল। এর আগে মিলেই বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বোলসোনারোর নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে লুলার সমালোচনা করেছিলেন। ফ্লাভিও বোলসোনারো আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।
ব্রাজিল সরকারের সূত্র জানায়, ব্রাসিলিয়ায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত ড্যানিয়েল রাইমন্ডিকে কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
What's Your Reaction?