চোরাই সোনা বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ৩
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই সোনা বিক্রির অর্থ হিসেবে ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সোনার ওজন মাপার একটি ডিজিটাল নিক্তিও উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সিএমপি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে টাকা উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ আলী (৪৩) এবং মুরাদনগরের দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)। দেবব্রত বর্তমানে নগরের কোতোয়ালি থানার হাজারীগলীর একটি ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই মো. মহসিন ও এএসআই সাইফ উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং স্বর্ণের ওজন মাপার ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা নম্বর-৩০ (০৭) ২৬ দায়ের কর
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই সোনা বিক্রির অর্থ হিসেবে ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সোনার ওজন মাপার একটি ডিজিটাল নিক্তিও উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সিএমপি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে টাকা উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ আলী (৪৩) এবং মুরাদনগরের দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)। দেবব্রত বর্তমানে নগরের কোতোয়ালি থানার হাজারীগলীর একটি ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই মো. মহসিন ও এএসআই সাইফ উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং স্বর্ণের ওজন মাপার ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা নম্বর-৩০ (০৭) ২৬ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারদের পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আকবরশাহ থানা পুলিশ।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?