চোরাই সোনার গহনাসহ তরুণী গ্রেফতার 

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকার এক চুরির মামলায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া সোনার গহনা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তরুণীর নাম ফাতেমা আক্তার মেঘনা (১৮)।   বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।  আরও পড়ুন জামায়াতের এমপি গাজী নজরুলের এখন কী হবে, অতীত কী বলছে? যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত রোববার সকালে যাত্রাবাড়ী থানার ধলপুরের এক বাসায় সোনার গহনা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নোয়াখালী জেলার হাতিয়া থানার তমরুদ্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফাতেমা আক্তার মেঘনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক ভরি ১২ আনা ৩ রতি ১ পয়েন্ট ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয় বলেও জানান নিয়াজ মেহেদী।             কেআর/কেএসআর

চোরাই সোনার গহনাসহ তরুণী গ্রেফতার 

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকার এক চুরির মামলায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া সোনার গহনা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তরুণীর নাম ফাতেমা আক্তার মেঘনা (১৮)।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। 

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত রোববার সকালে যাত্রাবাড়ী থানার ধলপুরের এক বাসায় সোনার গহনা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নোয়াখালী জেলার হাতিয়া থানার তমরুদ্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফাতেমা আক্তার মেঘনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক ভরি ১২ আনা ৩ রতি ১ পয়েন্ট ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয় বলেও জানান নিয়াজ মেহেদী।            

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow