চোলাই মদের কারখানায় অভিযানে ৬০ লিটার মদ জব্দ, কারিগর গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ওয়াশ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় সাদেক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (০৩ মে) জেলার রূপগঞ্জ থানার কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে সাদেক মোল্লাকে তার নিজ বাড়ি থেকে চোলাই মদ প্রস্তুতের সময় গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৬০ লিটার চোলাই মদ, ৬ হাজার লিটার ওয়াশ উপকরণ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার সাদেক মোল্লা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নিজ তৈরি চোলাই মদ সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, অবৈধ চোলাই মদের কারখানার বিরুদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ ওয়াশ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় সাদেক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (০৩ মে) জেলার রূপগঞ্জ থানার কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সাদেক মোল্লাকে তার নিজ বাড়ি থেকে চোলাই মদ প্রস্তুতের সময় গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৬০ লিটার চোলাই মদ, ৬ হাজার লিটার ওয়াশ উপকরণ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার সাদেক মোল্লা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নিজ তৈরি চোলাই মদ সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, অবৈধ চোলাই মদের কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। যারা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?