চ্যাম্পিয়নশিপ বিতর্কের মাঝেই ট্রফি নিয়ে প্যারেড করলো সেনেগাল

মাঠের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি হারাতে যাচ্ছে সেনেগাল টেবিলের সিদ্ধান্তে। এমন সিদ্ধান্ত মানতে না পেরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। কোনোভাবেই ট্রফি ফেরত দেবে না বলে স্পষ্ট জানিয়েও দিয়েছে সেনেগাল। এমন বিতর্কের মাঝেই গতকাল শনিবার প্যারিসের স্টাদ দ্য ফ্রান্সে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগালের ফুটবল দল। প্যারেডের পর পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছে দেশটির খেলোয়াড়রা দুই তারকাখচিত জার্সি পরে। এতে স্পষ্ট ইঙ্গিত দেয় নিজেদের চ্যাম্পিয়নশিপ কোনোভাবেই ছাড়তে রাজি নয় তারা। চলতি বছরের জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। কিন্তু মাসদুয়েক পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের শিরোপাটি কেড়ে নিয়ে মরক্কোকে জয়ী ঘোষণা করে। এই ঘোষণার পর ফাইনালে মাঠে খেলায় পরাজিত দল মরক্কোর পক্ষ থেকে বলা হয়, সেনেগাল যদি নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই হুমকিকে মোটেও আমলে নেয়নি সেনেগাল। এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে

চ্যাম্পিয়নশিপ বিতর্কের মাঝেই ট্রফি নিয়ে প্যারেড করলো সেনেগাল

মাঠের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি হারাতে যাচ্ছে সেনেগাল টেবিলের সিদ্ধান্তে। এমন সিদ্ধান্ত মানতে না পেরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। কোনোভাবেই ট্রফি ফেরত দেবে না বলে স্পষ্ট জানিয়েও দিয়েছে সেনেগাল।

এমন বিতর্কের মাঝেই গতকাল শনিবার প্যারিসের স্টাদ দ্য ফ্রান্সে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগালের ফুটবল দল। প্যারেডের পর পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছে দেশটির খেলোয়াড়রা দুই তারকাখচিত জার্সি পরে। এতে স্পষ্ট ইঙ্গিত দেয় নিজেদের চ্যাম্পিয়নশিপ কোনোভাবেই ছাড়তে রাজি নয় তারা।

চলতি বছরের জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। কিন্তু মাসদুয়েক পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের শিরোপাটি কেড়ে নিয়ে মরক্কোকে জয়ী ঘোষণা করে। এই ঘোষণার পর ফাইনালে মাঠে খেলায় পরাজিত দল মরক্কোর পক্ষ থেকে বলা হয়, সেনেগাল যদি নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই হুমকিকে মোটেও আমলে নেয়নি সেনেগাল।

এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার একটি কনসার্ট অনুষ্ঠিত হয় স্তাদ দ্য ফ্রান্সে সেনেগাল-পেরু ম্যাচের আগে । সেখানেই দেশটির অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে সেনেগাল মাঠে নামে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে। পুরো দলসহ মাঠের চারপাশ প্রদক্ষিণ করেন গোলকিপার এদুয়ার্দো মেন্দি এটি হাতে নিয়ে।

গত ১৮ জানুয়ারি সিএএফের রায়ে পেনাল্টির আগে সেনেগাল দলের আচরণ টুর্নামেন্টের ৮২ ও ৮৪ নম্বর ধারার লঙ্ঘন। ফলে ম্যাচটি সেনেগালের জন্য পরিত্যক্ত করে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যার প্রতিবাদে আইনি লড়াইয়ে নেমেছে সেনেগাল।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow