চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, ম্যাচ কবে
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চলে এসেছে এখন শেষ পর্যায়ে। ৩৬ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে চার দলে। বুধবার রাতে ঠিক হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ। সেমিফাইনালে উঠতে হলে গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো রিয়াল মাদ্রিদকে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে অভ্যস্ত রিয়াল তেমন ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের কাছে ৪-৩ গোলে হেরে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিফাইনালে ওঠা বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পেল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। একই রাতেই লন্ডনের অ্যামিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে আর্সেনাল-স্পোর্তিং সিপি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আগের লেগে ১-০ গোলে জিতেছিল আর্সেনাল। গানার্সরা তাতে কাটে সেমির টিকিট। আর্সেনাল সেমিফাইনালে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সেমিফাইনালও হবে দুই লেগে এবং সেমির এই চার ম্যাচ হবে চার দিনে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি তারিখ
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চলে এসেছে এখন শেষ পর্যায়ে। ৩৬ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে চার দলে। বুধবার রাতে ঠিক হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লাইনআপ।
সেমিফাইনালে উঠতে হলে গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো রিয়াল মাদ্রিদকে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে অভ্যস্ত রিয়াল তেমন ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের কাছে ৪-৩ গোলে হেরে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিফাইনালে ওঠা বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পেল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।
একই রাতেই লন্ডনের অ্যামিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে আর্সেনাল-স্পোর্তিং সিপি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আগের লেগে ১-০ গোলে জিতেছিল আর্সেনাল। গানার্সরা তাতে কাটে সেমির টিকিট। আর্সেনাল সেমিফাইনালে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সেমিফাইনালও হবে দুই লেগে এবং সেমির এই চার ম্যাচ হবে চার দিনে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি
তারিখ ম্যাচ মুখোমুখি কারা
২৮ এপ্রিল প্রথম লেগ পিএসজি-বায়ার্ন
২৯ এপ্রিল প্রথম লেগ অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনাল
৫ মে দ্বিতীয় লেগ আর্সেনাল-অ্যাটলেটিকো মাদ্রিদ
৬ মে দ্বিতীয় লেগ বায়ার্ন-পিএসজি
What's Your Reaction?