চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে

য়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। এই ফরম্যাটেও টাইগারদের বিপক্ষে ভালোই খেলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করে প্রথম তিন ওভারেই ৩৮ রান তুলে দারুণ সূচনা করে স্বাগতিকরা। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসানকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে ফেলে দেন জিম্বাবুয়ের দুই ওপেনার। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান খরচায় ফিরিয়ে দেন ৯ বলে ১৪ রান করা মারুমানিকে। আগের দুই ওভারে মেহেদী ও নাসুম যথাক্রমে ১৬ ও ১৫ রান দিলেও নাহিদের নিয়ন্ত্রিত বোলিং কিছুটা স্বস্তি এনে দেয়। পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৪ রান। শুরুতে দ্রুত রান তুললেও প্রথম উইকেট হারানোর পর কিছুটা গতি কমে আসে তাদের ইনিংসে। এরপর দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন মায়ার্স। ২০ বলে ২০ রান করে সাজঘরে ফিরলে ৯ ওভারে জিম্বাবুয়ের রান ছিল ২ উইকেটে ৭৬। দারুণ খেলছিলেন ব্রায়ান বেনেট। নাহ

চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে

য়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। এই ফরম্যাটেও টাইগারদের বিপক্ষে ভালোই খেলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করে প্রথম তিন ওভারেই ৩৮ রান তুলে দারুণ সূচনা করে স্বাগতিকরা। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসানকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপে ফেলে দেন জিম্বাবুয়ের দুই ওপেনার।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান খরচায় ফিরিয়ে দেন ৯ বলে ১৪ রান করা মারুমানিকে। আগের দুই ওভারে মেহেদী ও নাসুম যথাক্রমে ১৬ ও ১৫ রান দিলেও নাহিদের নিয়ন্ত্রিত বোলিং কিছুটা স্বস্তি এনে দেয়।

পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৪ রান। শুরুতে দ্রুত রান তুললেও প্রথম উইকেট হারানোর পর কিছুটা গতি কমে আসে তাদের ইনিংসে। এরপর দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন মায়ার্স। ২০ বলে ২০ রান করে সাজঘরে ফিরলে ৯ ওভারে জিম্বাবুয়ের রান ছিল ২ উইকেটে ৭৬।

দারুণ খেলছিলেন ব্রায়ান বেনেট। নাহিদ রানার দ্বিতীয় শিকার হন তিনি। ৩০ বলে ৪৪ রানে থামায় হাফসেঞ্চুরিটা করতে পারেননি।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow