ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল মালিকের
নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের কাটা পড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫)। তিনি সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁন মিয়া বাড়ির পাশে রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ছাগল বাঁধার পর ছাগলটি দৌড়ে রেল লাইনের উপর চলে গেলে তিনি দড়ি ধরে টেনে আনতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন৷ খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের বাড়িতে যায়। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি ব্
নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের কাটা পড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫)। তিনি সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁন মিয়া বাড়ির পাশে রেল লাইনের পাশে ছাগল বাঁধতে যান। ছাগল বাঁধার পর ছাগলটি দৌড়ে রেল লাইনের উপর চলে গেলে তিনি দড়ি ধরে টেনে আনতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন৷
খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের বাড়িতে যায়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিবে।
What's Your Reaction?