ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল

ঢাকার সাভারে একটি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা (মামলা নং-৭৩) দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদরাসার অভিযুক্ত প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে পুলিশ। পরে তার সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকে আদালতে পাঠানো হ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল

ঢাকার সাভারে একটি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা (মামলা নং-৭৩) দায়ের করা হয়।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদরাসার অভিযুক্ত প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে পুলিশ। পরে তার সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow