ছাত্রদল নেতা হত্যা : দুই আসামির আদালতে স্বীকারোক্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলার জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম।  গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদ্দঘেরামারা এলাকার দেলোয়ার হুজুর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (২৩) ও ইসলামপুর ভবানী এলাকার জয়নাল আবেদীনের মো. হানিফ (২২)।   জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, 'মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. রায়হান হোসেন ও মো. হানিফ নামে দুইজনকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।  তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত বুধবার (৬ মে)আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও মামলার দুই সাক্ষী সিএনজি চালক আব্দুল কাদের (৪৬) ও নজরুল ইসলাম (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের ধরতে অ

ছাত্রদল নেতা হত্যা : দুই আসামির আদালতে স্বীকারোক্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলার জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম। 

গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদ্দঘেরামারা এলাকার দেলোয়ার হুজুর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে মো. রায়হান হোসেন (২৩) ও ইসলামপুর ভবানী এলাকার জয়নাল আবেদীনের মো. হানিফ (২২)।  

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, 'মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. রায়হান হোসেন ও মো. হানিফ নামে দুইজনকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত বুধবার (৬ মে)আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও মামলার দুই সাক্ষী সিএনজি চালক আব্দুল কাদের (৪৬) ও নজরুল ইসলাম (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে ভারতীয় গরুর অবৈধ চালানকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত হন শাহরিয়ার আহমেদ হৃদয়।

 চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল মারা যান। এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা আবদুল আলীম বাদী হয়ে গত ২২ এপ্রিল জোরারগঞ্জ থানায় ৯ জনকে আসামী করে একটি দায়ের করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow