ছাত্রদল নেতার রিসোর্টে আগুন, ৬০-৭০ লাখ টাকার ক্ষতি
কক্সবাজার সৈকত পাড়ে একটি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি প্যাসিফিক বিচ লাউঞ্জ ইকো রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় একাধিক আবাসিক হোটেলের কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বেলাভূমির কিনারের বিচ লাউঞ্জ রিসোর্টে ধোঁয়া দেখা যায়। একটু পর আগুনের লেলিহান শিখা উড়তে দেখা যায়। রিসোর্টটি কাছাকাছি দেখা গেলেও সেখানে যাওয়ার পথ অনেক ঘোরা ছিল। ফলে আগুন নেভাতে দেরি হয়ে যায়। রিসোর্টের মালিক যুবদল নেতা জাবেদ ইকবাল বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। আগুন যখন লাগে তখন বিদ্যুৎ ছিল না। আগুনে রিসোর্টের তিনটি ঘরসহ একটি স্টোররুম পুড়ে ছাই হয়ে গেছে। তবে রিসোর্টের কোনো ধরনের ক্ষতি হয়।’ আগুনে আনুমানিক ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সায়ীদ আলমগীর/এসআর/এএসএম
কক্সবাজার সৈকত পাড়ে একটি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি প্যাসিফিক বিচ লাউঞ্জ ইকো রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক আবাসিক হোটেলের কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বেলাভূমির কিনারের বিচ লাউঞ্জ রিসোর্টে ধোঁয়া দেখা যায়। একটু পর আগুনের লেলিহান শিখা উড়তে দেখা যায়। রিসোর্টটি কাছাকাছি দেখা গেলেও সেখানে যাওয়ার পথ অনেক ঘোরা ছিল। ফলে আগুন নেভাতে দেরি হয়ে যায়।
রিসোর্টের মালিক যুবদল নেতা জাবেদ ইকবাল বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। আগুন যখন লাগে তখন বিদ্যুৎ ছিল না। আগুনে রিসোর্টের তিনটি ঘরসহ একটি স্টোররুম পুড়ে ছাই হয়ে গেছে। তবে রিসোর্টের কোনো ধরনের ক্ষতি হয়।’
আগুনে আনুমানিক ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম
What's Your Reaction?