ছাত্রদের ওপর হামলা, যা বললেন তেলাপোকা মন্তব্য করা সেই বিচারক

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ‘নৃশংসতা’ নিয়ে দায়ের করা আবেদনের জরুরি শুনানি নাকচ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি সেই বিচারক যার মন্তব্যের পরে জন্ম নেয় তেলাপোকা জনতা পার্টি। বুধবার (২১ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার আবেদন করা হয়। আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, গত সোমবার যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ নৃশংস আচরণ করেছে। তিনি বলেন, আবেদনে তিনটি প্রার্থনা রয়েছে এবং এ বিষয়ে ভিডিও প্রমাণও রয়েছে। তিনি আদালতকে বলেন, পুলিশি নৃশংসতার ভিডিও আমার কাছে আছে। সম্ভব হলে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। শিক্ষার্থীরা এখনও সেখানে অবস্থান করছে। তবে প্রধান বিচারপতি এ অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, আমরা ভিডিওতে আগ্রহী নই। ভিডিও দেখার সময় আমাদের নেই। আমরা কোনো ভিডিও দেখতে চাই না। আইনজীবী আবারও ভিডিওর প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, আমাদের সময় নষ্ট করবেন না। আমরা কোনো ভিডিও দেখতে চাই না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া এমএ

ছাত্রদের ওপর হামলা, যা বললেন তেলাপোকা মন্তব্য করা সেই বিচারক

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ‘নৃশংসতা’ নিয়ে দায়ের করা আবেদনের জরুরি শুনানি নাকচ করেছেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি সেই বিচারক যার মন্তব্যের পরে জন্ম নেয় তেলাপোকা জনতা পার্টি।

বুধবার (২১ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার আবেদন করা হয়।

আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, গত সোমবার যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ নৃশংস আচরণ করেছে। তিনি বলেন, আবেদনে তিনটি প্রার্থনা রয়েছে এবং এ বিষয়ে ভিডিও প্রমাণও রয়েছে।

তিনি আদালতকে বলেন, পুলিশি নৃশংসতার ভিডিও আমার কাছে আছে। সম্ভব হলে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। শিক্ষার্থীরা এখনও সেখানে অবস্থান করছে।

তবে প্রধান বিচারপতি এ অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, আমরা ভিডিওতে আগ্রহী নই। ভিডিও দেখার সময় আমাদের নেই। আমরা কোনো ভিডিও দেখতে চাই না।

আইনজীবী আবারও ভিডিওর প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, আমাদের সময় নষ্ট করবেন না। আমরা কোনো ভিডিও দেখতে চাই না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow