ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) ও মো. সোহেল (১৯)। তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। মিছিরটির নেতৃত্ব দিতে চেয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান। পুলিশের উপস্থিতি দেখে তিনি মোটরসাইকেলে করে পালিয়ে যান।     সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ছাত্রলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় মিছিল করার প্রস্তুতি চললে এমন তথ্যের ভিত্তিত

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) ও মো. সোহেল (১৯)। তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। মিছিরটির নেতৃত্ব দিতে চেয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান। পুলিশের উপস্থিতি দেখে তিনি মোটরসাইকেলে করে পালিয়ে যান।    

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ছাত্রলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় মিছিল করার প্রস্তুতি চললে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া যারা পালিয়ে গেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow