ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, প্রাইভেট টিউটর গ্রেফতার

রংপুর মহানগরীর সেন্ট্রাল রোড এলাকার নর্থ ভিউ আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহরিয়ার আহমেদ সাকিন (২৪) নামের এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সাকিন নগরীর চিকলিভাটা এলাকার ফোরকান আলীর ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। ঘটনার তদন্ত ও গ্রেফতারের বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, এ ঘটনায় মঙ্গলবার নুজসাতের বাবা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এজাহার দিয়েছেন। সেখানে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহরিয়ার আহমেদ সাকিনের নাম উল্লেখ করা হয়েছে। পরে সাকিনকে আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে সাকিনের সঙ্গে নুজসাতের ৯-১০ মাসের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে মোবাইল ফোনে টেক্সট আদান-প্রদান ও কথোপকথনের কিছু প্রমাণ পুলিশের হাতে এসেছে। সব তথ্য-প্রমাণ ও কল রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে চূড়

ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, প্রাইভেট টিউটর গ্রেফতার

রংপুর মহানগরীর সেন্ট্রাল রোড এলাকার নর্থ ভিউ আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহরিয়ার আহমেদ সাকিন (২৪) নামের এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাকিন নগরীর চিকলিভাটা এলাকার ফোরকান আলীর ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

ঘটনার তদন্ত ও গ্রেফতারের বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, এ ঘটনায় মঙ্গলবার নুজসাতের বাবা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এজাহার দিয়েছেন। সেখানে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহরিয়ার আহমেদ সাকিনের নাম উল্লেখ করা হয়েছে। পরে সাকিনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে সাকিনের সঙ্গে নুজসাতের ৯-১০ মাসের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে মোবাইল ফোনে টেক্সট আদান-প্রদান ও কথোপকথনের কিছু প্রমাণ পুলিশের হাতে এসেছে। সব তথ্য-প্রমাণ ও কল রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।

সনাতন চক্রবর্তী আরও বলেন, মেয়েটির বাবার দেওয়া এজাহারের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক যুবক ওই তরুণীর প্রাইভেট টিউটর ছিলেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে স্বীকার করেছেন ওই যুবক। তবে তিনি দাবি করেছেন, কিছুদিন আগে তিনি পড়ানো বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের কল রেকর্ড বিশ্লেষণ করে দেখেছে, ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে অনেক কথা হয়েছে।

নিহত নুজসাত জাহান রংপুর মহানগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) বিকেলে নুজসাত বাড়ি থেকে প্রাইভেট পড়ার কথা বলে বের হন। বিকেল ৪টা ৫৪ মিনিটে তিনি একা হোটেল নর্থ ভিউ অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করেন এবং লিফটে করে সরাসরি ভবনের ছাদে চলে যান। সেখানে তিনি প্রায় এক ঘণ্টার মতো অবস্থান করেন এবং ফোন ব্যবহার করছিলেন। একপর্যায়ে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার সময় তিনি উল্টো দিকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে থানা থেকে পুলিশ ভ্যানে ওঠানোর সময় সাকিন সাংবাদিকদের বলেন, ‌‘নুজসাত আমার স্টুডেন্ট ছিল। তাকেসহ চারজনকে একটা ব্যাচে পড়াতাম। একপর্যায়ে সে আমাকে পছন্দ করে। এটা বুঝতে পেরে তাকে ব্যাচ থেকে বের করে দেই। পরে ওর মায়ের অনেক রিকোয়েস্টের পর তাকে আর একটা ব্যাচে যুক্ত করে নেই। তারপরও যখন দেখলাম সে আমাকে পছন্দ করছে এবং বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে নক করে, তখন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই। সব জায়গা ব্লক করে রেখেছিলাম। গত তিন মাস ধরে তাকে পড়াই না।’

জিতু কবীর/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow