ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাচালককে হত্যা, গ্রেফতার ২

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলম ওরফে মাসুমকে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। গ্রেফতারকৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলামকে (২৩) ও আরমান সরকার (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাহবুব। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। তদন্তের একপর্য

ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাচালককে হত্যা, গ্রেফতার ২

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলম ওরফে মাসুমকে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলামকে (২৩) ও আরমান সরকার (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাহবুব। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে নাঈম ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকার নামে আরও এক যুবককে আটক করা হয়। একই সময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাহবুব আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow