ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়েছেন জেলা পুলিশের একজন সহকারী উপপরিদর্শক। তার কাছ থেকে সরকারি পিস্তলটিও ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।  সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তার নাম লুৎফর রহমান। বিষয়টি নিশ্চিত করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। এ সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পোশাক পরা ছিলেন। তিনি বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করে ছিনিয়ে নেওয়া অস্ত্রটি উদ্ধার ও তাদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow