ছুটির দিনে পাতে রাখুন আলু দিয়ে কলিজা ভুনা
ছুটির দিনের দুপুর বা রাতের খাবারে একটু ভিন্ন স্বাদের কিছু হলে জমে যায় পারিবারিক আড্ডা। আর সেই আয়োজনে আলু দিয়ে কলিজা ভুনা হতে পারে দারুণ একটি পদ। মসলার ঝাঁঝ, কলিজার নরম স্বাদ আর আলুর মাখা-মাখা টেক্সচারের সমন্বয়ে তৈরি এই খাবার গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে অসাধারণ লাগে। সহজ উপকরণে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক আলু দিয়ে কলিজা ভুনা। রইলো রেসিপি- আরও পড়ুন ঘরেই বানিয়ে নিন বিফ কাটলেট উপকরণ কলিজা আধা কেজি আলু ২টি পেঁয়াজ কুচি ১ কাপ হলুদের গুঁড়া ১ চা চামচ মরিচের গুঁড়া ১ চা চামচ আদা বাটা ১ চা চামচ রসুন বাটা ১ চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে গরমমসলা গুঁড়া আধা চা চামচ তেল পরিমাণমতো লবণ স্বাদমতো কাঁচামরিচ ৪-৫টি। আরও পড়ুন অল্পতেই অসাধারণ স্বাদ পেতে রাঁধুন লতি চিংড়ি যেভাবে তৈরি করবেন প্রথমে কলিজা ছোট টুকরো করে কেটে গরম পানিতে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে সোনালি রং করে নিন। তারপর আদা-রসুন বাটা ও অল্প পানি যোগ করে গুঁড়া মসলাগুলো দিয়ে ভালোভাবে ভুনে নিন। মসলা কষানো হয়ে গেলে কলিজার টুকরোগুলো দি
ছুটির দিনের দুপুর বা রাতের খাবারে একটু ভিন্ন স্বাদের কিছু হলে জমে যায় পারিবারিক আড্ডা। আর সেই আয়োজনে আলু দিয়ে কলিজা ভুনা হতে পারে দারুণ একটি পদ।
মসলার ঝাঁঝ, কলিজার নরম স্বাদ আর আলুর মাখা-মাখা টেক্সচারের সমন্বয়ে তৈরি এই খাবার গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে অসাধারণ লাগে। সহজ উপকরণে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক আলু দিয়ে কলিজা ভুনা। রইলো রেসিপি-

ঘরেই বানিয়ে নিন বিফ কাটলেট
উপকরণ
- কলিজা আধা কেজি
- আলু ২টি
- পেঁয়াজ কুচি ১ কাপ
- হলুদের গুঁড়া ১ চা চামচ
- মরিচের গুঁড়া ১ চা চামচ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- জিরা ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে
- গরমমসলা গুঁড়া আধা চা চামচ
- তেল পরিমাণমতো
- লবণ স্বাদমতো
- কাঁচামরিচ ৪-৫টি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে কলিজা ছোট টুকরো করে কেটে গরম পানিতে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে সোনালি রং করে নিন। তারপর আদা-রসুন বাটা ও অল্প পানি যোগ করে গুঁড়া মসলাগুলো দিয়ে ভালোভাবে ভুনে নিন। মসলা কষানো হয়ে গেলে কলিজার টুকরোগুলো দিয়ে প্রায় ১০ মিনিট নেড়ে-চেড়ে রান্না করুন।
কলিজা থেকে তেল আলাদা হয়ে উঠতে শুরু করলে কিউব করে কাটা আলু এবং সামান্য পানি যোগ করুন। পাত্র ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। আলু নরম হয়ে এলে কাঁচামরিচ ও গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন। এরপর আরও ৫ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন। সুস্বাদু এই কলিজা ভুনা গরম ভাত, খিচুড়ি, পোলাও, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।
জেএস/
What's Your Reaction?

