ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছান। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম শামসুল ইসলাম, জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। রুমন আরও জানান, বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাবেন প্রধানমন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করছেন তিনি। গত শনিবার তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। কেএইচ/একিউএফ

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছান। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম শামসুল ইসলাম, জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

রুমন আরও জানান, বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাবেন প্রধানমন্ত্রী।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও অফিস করছেন তিনি। গত শনিবার তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

কেএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow