ছুটির দুপুরে পাতে রাখুন দই বিফ
ছুটির দিন মানেই একটু ভিন্ন স্বাদের রান্না, পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া আর অলস দুপুরে সুস্বাদু কোনো পদ। সেই আয়োজনে গরুর মাংসের পরিচিত স্বাদে নতুন মাত্রা যোগ করতে পারেন দই বিফ দিয়ে। দইয়ের মোলায়েম ঘন ঝোল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই পদ যেমন সুস্বাদু, তেমনি ভাত, পোলাও কিংবা নানের সঙ্গেও মানিয়ে যায় দারুণভাবে। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্টের স্বাদের এই মুখরোচক খাবার। রইলো রেসিপি- উপকরণ হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি ফেটানো টক দই আধা কাপ তেল পরিমাণমতো আদা-রসুন বাটা ১ টেবিল চামচ করে লবণ স্বাদমতো পেঁয়াজ ২টি মাংসের মসলা ২ চা চামচ দারুচিনি ও এলাচি ৩-৪টি কাজুবাদাম ও কাঠবাদাম ৭-৮টি যেভাবে তৈরি করবেন প্রথমেই গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসের সঙ্গে মেরিনেশনের সব মসলা ও অর্ধেক টক দই মিশিয়ে ৩০ মিনিট রেস্টে রাখুন। অন্যদিকে পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন এবং দুই ধরনের বাদাম সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। এবার রান্নার হাঁড়িতে তেল গরম করে ফোড়নের মসলাগুলো দিয়ে মেরিনেট করা মাংস ১০ মিনিটের মতো কষিয়ে নিন। আরও পড়ুন: ছুটির দিনে বিকেলের নাস্তায় রাখুন চিকেন ডাম্পলিং অতিথ
ছুটির দিন মানেই একটু ভিন্ন স্বাদের রান্না, পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া আর অলস দুপুরে সুস্বাদু কোনো পদ। সেই আয়োজনে গরুর মাংসের পরিচিত স্বাদে নতুন মাত্রা যোগ করতে পারেন দই বিফ দিয়ে।
দইয়ের মোলায়েম ঘন ঝোল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই পদ যেমন সুস্বাদু, তেমনি ভাত, পোলাও কিংবা নানের সঙ্গেও মানিয়ে যায় দারুণভাবে। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্টের স্বাদের এই মুখরোচক খাবার। রইলো রেসিপি-
উপকরণ
- হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি
- ফেটানো টক দই আধা কাপ
- তেল পরিমাণমতো
- আদা-রসুন বাটা ১ টেবিল চামচ করে
- লবণ স্বাদমতো
- পেঁয়াজ ২টি
- মাংসের মসলা ২ চা চামচ
- দারুচিনি ও এলাচি ৩-৪টি
- কাজুবাদাম ও কাঠবাদাম ৭-৮টি
যেভাবে তৈরি করবেন
প্রথমেই গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসের সঙ্গে মেরিনেশনের সব মসলা ও অর্ধেক টক দই মিশিয়ে ৩০ মিনিট রেস্টে রাখুন। অন্যদিকে পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন এবং দুই ধরনের বাদাম সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। এবার রান্নার হাঁড়িতে তেল গরম করে ফোড়নের মসলাগুলো দিয়ে মেরিনেট করা মাংস ১০ মিনিটের মতো কষিয়ে নিন।
আরও পড়ুন:
ভালোভাবে কষানো হলে তাতে বাদাম ও পেঁয়াজের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এবার মাংস সেদ্ধ করার জন্য দেড় কাপ গরম পানি দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস নরম হয়ে তেল ভেসে উঠলে বাকি টক দইটুকু মিশিয়ে আরও ৫ মিনিট অল্প আঁচে দমে রেখে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের দই বিফ। এবার পরিবার নিয়ে ছুটির দুপুরে উপভোগ করুন মজাদার এই পদটি।
জেএস/
What's Your Reaction?