ছুরিকাঘাতে যুবক খুন

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়া এলাকায় এই ঘটনায় ঘটে। নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তিনি শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়া এলাকার শাহিন ইসলামের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বিরের দূর সম্পর্কের মামা মো. জাসনের (২৫) সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জাসন ফলকাটা চাকু দিয়ে সাব্বিরের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাব্বির অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ‘চাকুর আঘাতে এক যুবক খুন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তৎক্ষণাৎ অভিযুক্ত ওই যুবক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। আর নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য

ছুরিকাঘাতে যুবক খুন

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়া এলাকায় এই ঘটনায় ঘটে।

নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তিনি শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়া এলাকার শাহিন ইসলামের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বিরের দূর সম্পর্কের মামা মো. জাসনের (২৫) সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জাসন ফলকাটা চাকু দিয়ে সাব্বিরের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাব্বির অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ‘চাকুর আঘাতে এক যুবক খুন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তৎক্ষণাৎ অভিযুক্ত ওই যুবক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। আর নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। থানা একটি হত্যা মামলা দায়েরও প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি, অভিযুক্ত যুবককে খুব দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow