ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, মারা গেছে গরুও

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঝড়ে ছিঁড়ে পড়া সেচলাইনের তারে জড়িয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে মো. হাছান আলী (৫০) গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে। সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুধকুড়া গ্রামের আলী হোসেনের বোরো আবাদের একটি সেচলাইনের বৈদ্যুতিক তার সাম্প্রতিক ঝড়ের তাণ্ডবে ছিঁড়ে মাঠের মধ্যে পড়েছিল। সোমবার সকালে ওই মাঠে হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের ওপর পড়ে এবং ছটফট করতে থাকে। গরুটিকে বাঁচাতে কৃষক হাছান আলী দ্রুত এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় ছেলের এই অবস্থা দেখে পাশে থাকা বৃদ্ধা মা হাওয়া বেগম চিৎকার দিয়ে ছেলেকে টান দিয়ে বাঁচাতে যান। এতে তিনি নিজেই গুরুতরভাবে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাছা

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, মারা গেছে গরুও
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঝড়ে ছিঁড়ে পড়া সেচলাইনের তারে জড়িয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে মো. হাছান আলী (৫০) গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে। সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুধকুড়া গ্রামের আলী হোসেনের বোরো আবাদের একটি সেচলাইনের বৈদ্যুতিক তার সাম্প্রতিক ঝড়ের তাণ্ডবে ছিঁড়ে মাঠের মধ্যে পড়েছিল। সোমবার সকালে ওই মাঠে হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের ওপর পড়ে এবং ছটফট করতে থাকে। গরুটিকে বাঁচাতে কৃষক হাছান আলী দ্রুত এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় ছেলের এই অবস্থা দেখে পাশে থাকা বৃদ্ধা মা হাওয়া বেগম চিৎকার দিয়ে ছেলেকে টান দিয়ে বাঁচাতে যান। এতে তিনি নিজেই গুরুতরভাবে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাছান আলীকে আহত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ে ছিঁড়ে পড়া সেচলাইনের তারে জড়িয়ে মা ও ছেলের এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়েছে এবং গরুটিও মারা গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow