ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

রাজধানীর ডেমরায় ছেলে মো. নূর হোসেনের ছুরিকাঘাতে বাবা মো. ইসরাফিল হোসেন নিহত হয়েছেন।  সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ইসরাফিল হোসেন (৫৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সুতারপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ডেমরায় ভাড়া বাসায় বসবাস করতেন। জানা গেছে, নিহত ইসরাফিল দীর্ঘদিন ধরে নেশা করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরে তার স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে তার ছেলে মো. নূর হোসেন এগিয়ে এসে বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। পরে বুকে ছুরিকাঘাত করলে ইসরাফিল মাটিতে লুটিয়ে পড়ে। নিহতের ভাগিনা জীবন খন্দকার বলেন, খবর পেয়ে আমি মামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাই। সেখানে চিকিৎসক মামাকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। ডেমরা থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, নেশার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল মারা যান। এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

রাজধানীর ডেমরায় ছেলে মো. নূর হোসেনের ছুরিকাঘাতে বাবা মো. ইসরাফিল হোসেন নিহত হয়েছেন। 

সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইসরাফিল হোসেন (৫৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সুতারপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ডেমরায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা গেছে, নিহত ইসরাফিল দীর্ঘদিন ধরে নেশা করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরে তার স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে তার ছেলে মো. নূর হোসেন এগিয়ে এসে বাবার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। পরে বুকে ছুরিকাঘাত করলে ইসরাফিল মাটিতে লুটিয়ে পড়ে।

নিহতের ভাগিনা জীবন খন্দকার বলেন, খবর পেয়ে আমি মামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাই। সেখানে চিকিৎসক মামাকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, নেশার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল মারা যান। এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow