ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৫নং ছিন্নমূল সমাজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পিতার নাম মো. নুরু উল্লাহ (৬৫)। এবং হত্যাকারী ছেলে আব্দুল্লাহ। তারা উভয়ে মহেশখালীতে বসবাস করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আব্দুল্লাহ গা ঢাকা দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরু উল্লাহ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুরের ৫ নং সমাজে বসবাস করছেন। পিতা ও পুত্রের মধ্যে হরহামেশা ঝগড়া লেগে থাকত। আজ বিকেল সাড়ে ৫টার দিকে পিতা-পুত্রের ঝগড়ার এক পর্যায়ে ছেলে পিতার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে পিতাকে খুন করে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৫নং ছিন্নমূল সমাজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পিতার নাম মো. নুরু উল্লাহ (৬৫)। এবং হত্যাকারী ছেলে আব্দুল্লাহ। তারা উভয়ে মহেশখালীতে বসবাস করেন।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আব্দুল্লাহ গা ঢাকা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরু উল্লাহ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুরের ৫ নং সমাজে বসবাস করছেন। পিতা ও পুত্রের মধ্যে হরহামেশা ঝগড়া লেগে থাকত। আজ বিকেল সাড়ে ৫টার দিকে পিতা-পুত্রের ঝগড়ার এক পর্যায়ে ছেলে পিতার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে পিতাকে খুন করে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?