ছেলের জয়ের ব্যাপারে আশাবাদী ইশরাকের মা ইশমত আরা

ভোট দিয়ে ছেলের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী এবং ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইশমত আরা বলেন, আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আমি আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে। তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক। ভোট কেন্দ্রে ঢোকার আগে ইশমত আরা বলেন, একজন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করা ছাড়া তার জন্য আর কিছুই করার নেই। তবে ইশরাক হোসেন মানুষের জন্য কাজ করতে চেয়েছেন বলেই ভোটাররা তাকে সমর্থন দিয়েছেন। ইশরাক সব সময় ঢাকাবাসীর কথা চিন্তা করে। তার এই আন্তরিকতার প্রতিফলন ভোটে দেখা যাবে।

ছেলের জয়ের ব্যাপারে আশাবাদী ইশরাকের মা ইশমত আরা

ভোট দিয়ে ছেলের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী এবং ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইশমত আরা বলেন, আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আমি আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে।

তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।

ভোট কেন্দ্রে ঢোকার আগে ইশমত আরা বলেন, একজন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করা ছাড়া তার জন্য আর কিছুই করার নেই। তবে ইশরাক হোসেন মানুষের জন্য কাজ করতে চেয়েছেন বলেই ভোটাররা তাকে সমর্থন দিয়েছেন। ইশরাক সব সময় ঢাকাবাসীর কথা চিন্তা করে। তার এই আন্তরিকতার প্রতিফলন ভোটে দেখা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow