ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পলাতক স্বামী

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম জামাল শিকদার। আরও পড়ুন শিশু হত্যা মামলায় জামিনে এসে ফের খুন করে সেই নারী স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়ে তোলেন জামাল শিকদার ও আর্জুনা বেগম। বর্তমানে জামাল শিকদার পাহাড়পুর এলাকার বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কর্মরত। তাদের সংসারে ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয়দের ভাষ্য, দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের সামনে দা দিয়ে আর্জুনা বেগমকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর জামাল শিকদার পালিয়ে যান। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছামাদ মাঝি বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে রক্তাক্ত অবস্থায় আর্জুনা বেগমকে পড়ে থা

ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পলাতক স্বামী

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম জামাল শিকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়ে তোলেন জামাল শিকদার ও আর্জুনা বেগম। বর্তমানে জামাল শিকদার পাহাড়পুর এলাকার বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কর্মরত। তাদের সংসারে ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের সামনে দা দিয়ে আর্জুনা বেগমকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর জামাল শিকদার পালিয়ে যান।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছামাদ মাঝি বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে রক্তাক্ত অবস্থায় আর্জুনা বেগমকে পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় নিহতের ছেলে ইয়াসিন সেখানে উপস্থিত ছিল বলে তিনি জানান।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow