ছোট ভাইয়ের কাছে হারলেন বড় ভাই

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে এমপি হওয়ার লড়াইয়ে বড় ভাইকে হারালেন ছোট ভাই। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড় ভাই আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাজনীতির মাঠে আমার বড় ভাই গুরুজন। তাকে সঙ্গে রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে চাই। এই জয়-পরাজয় যেন আমাদের পারিবারিক বিরোধ তৈরি না করে, সেজন্য দোয়া চাই।’ এ আসনে মোট ভোটার তিন লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে দুই হাজার ৮৪৫টি। এ আসনে ভোটের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির আজিজুর রহমান, জাতীয় পার্টির (জাপা) কে এম ফজলুল মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে শেখ মোহাম্মদ আবদুল খালেক, বাসদ (মার্কসবাদী) থেকে রাজু আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহীন। রোকন

ছোট ভাইয়ের কাছে হারলেন বড় ভাই

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে এমপি হওয়ার লড়াইয়ে বড় ভাইকে হারালেন ছোট ভাই। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড় ভাই আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট।

ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাজনীতির মাঠে আমার বড় ভাই গুরুজন। তাকে সঙ্গে রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে চাই। এই জয়-পরাজয় যেন আমাদের পারিবারিক বিরোধ তৈরি না করে, সেজন্য দোয়া চাই।’

এ আসনে মোট ভোটার তিন লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে দুই হাজার ৮৪৫টি। এ আসনে ভোটের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ।

নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির আজিজুর রহমান, জাতীয় পার্টির (জাপা) কে এম ফজলুল মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে শেখ মোহাম্মদ আবদুল খালেক, বাসদ (মার্কসবাদী) থেকে রাজু আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহীন।

রোকনুজ্জামান মানু/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow