ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই শাকিব শাহরিয়ার (২২) নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পৌর এলাকার মাগুরা কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিব শাহরিয়ার ওই গ্রামের এরশাদুল হক লিটনের বড় ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিষয়ে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাকিব বড়ভাই সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বড় ভাই শাকিব শাহরিয়ার গুরুতর জখম হয়। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। আনোয়ার আল শামীম/কেএইচকে/এএসএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই শাকিব শাহরিয়ার (২২) নিহত হয়েছে।
বুধবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পৌর এলাকার মাগুরা কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিব শাহরিয়ার ওই গ্রামের এরশাদুল হক লিটনের বড় ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিষয়ে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাকিব বড়ভাই সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বড় ভাই শাকিব শাহরিয়ার গুরুতর জখম হয়। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।
আনোয়ার আল শামীম/কেএইচকে/এএসএম
What's Your Reaction?