ছোট ভাইয়ের বাড়িতে ডাকাতিতে বাধা দিতে গিয়ে নিহত বড় ভাই
নরসিংদীর মাধবদীতে ডাকাতির সময় বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন শাহজাহান ভূইয়া (৫০)। এসময় প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতদল। এসময় সুরুজ ভূইয়া নামে আরও একজনকে কুপিয়েছে ডাকাতদল। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূইয়া নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার সামসু ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান মিয়াকে ফোন করে ঘটনা জানায়। এসময় ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূইয়া পার্শ্ববর্তী বাড়ি থেকে মিলনের বাড়িতে আসার সময় বাহিরে উপস্থিত ডাকাতদল তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাজাহান ভূইয়ার মৃত্যু হয় এবং চাচা সুরুজ ভূঁইয়া আহত হন। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা
নরসিংদীর মাধবদীতে ডাকাতির সময় বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন শাহজাহান ভূইয়া (৫০)। এসময় প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতদল। এসময় সুরুজ ভূইয়া নামে আরও একজনকে কুপিয়েছে ডাকাতদল।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ভূইয়া নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান মিয়াকে ফোন করে ঘটনা জানায়। এসময় ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূইয়া পার্শ্ববর্তী বাড়ি থেকে মিলনের বাড়িতে আসার সময় বাহিরে উপস্থিত ডাকাতদল তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাজাহান ভূইয়ার মৃত্যু হয় এবং চাচা সুরুজ ভূঁইয়া আহত হন। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিবেশী সোহেল মিয়া বলেন, রাতে বাড়িতে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোনে ঘটনা জানান। পরে পার্শ্ববর্তী বাড়ি থেকে ভাই শাহজাহান ও চাচা সুরুজ ছোট ভাইয়ের বাড়ির দিকে আসতে থাকলে বাড়ির বাইরে থাকা ডাকাত দল তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ডাকাতি শেষ করে চলে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সজ্ঞিত সাহা/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
