ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নকে সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছে বিদ্যালয়ের এডহক কমিটি। সভা শেষে দেশ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা ও শিক্ষকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টার। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল উদ্দিন মাস্টার, সাবেক বিদ্যোুৎসাহী সদস্য ও বিএনপি নেতা বাবু স্বপন কুমার সাহা, বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ গোলাম সামদানী, সহ-সভাপতি আবু কালাম মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, ছয়গ্রাম

ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নকে সামনে রেখে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছে বিদ্যালয়ের এডহক কমিটি। সভা শেষে দেশ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা ও শিক্ষকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টার। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।

অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল উদ্দিন মাস্টার, সাবেক বিদ্যোুৎসাহী সদস্য ও বিএনপি নেতা বাবু স্বপন কুমার সাহা, বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ গোলাম সামদানী, সহ-সভাপতি আবু কালাম মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, ছয়গ্রাম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সবুজ এবং সমাজসেবক জসিম উদ্দিন মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কাশেম, সংরক্ষিত নারী সদস্য আয়শা আক্তার, ছোট হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা আহমেদ ও নজরুল ইসলাম, এডহক কমিটির অভিভাবক সদস্য শারমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি শাহানারা বেগম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন ও তানজিবুর রহমান শুভ, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মিনহাজ রাশেদ, ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল কাইয়ুম, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহীদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ধনু মিয়া,আনোয়ার হোসের, মাহবুব, হেলালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এডহক কমিটির কার্যকর ভূমিকা প্রয়োজন। এ লক্ষ্যে নবগঠিত কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বাবুল মাস্টার কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গ্রামবাসীকে সঙ্গে নিয়েই কাজ করা হবে। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি, শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow