জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

শতদল তালুকদার, সিডনি থেকে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আর্থিক বিষয়াদি অনুমোদন এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভার শুরুতে বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে গত বছরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রম, আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের ভোটে প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আরও পড়ুন সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী পরবর্তীতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে কাজল রায় সভাপতি, ড. সুভাষ চন্দ্র সাহা সহ-সভাপতি, গৌতম দাস (মিঠু) সাধারণ সম্পাদক এবং মলয় সাহা কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিকেশ নাগ, বিশ্বজিৎ চক্রবর্তী, ড. সজল রায় এবং আকাশ কর। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালন

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

শতদল তালুকদার, সিডনি থেকে

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আর্থিক বিষয়াদি অনুমোদন এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে গত বছরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রম, আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের ভোটে প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে কাজল রায় সভাপতি, ড. সুভাষ চন্দ্র সাহা সহ-সভাপতি, গৌতম দাস (মিঠু) সাধারণ সম্পাদক এবং মলয় সাহা কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিকেশ নাগ, বিশ্বজিৎ চক্রবর্তী, ড. সজল রায় এবং আকাশ কর।

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. সমীর সরকার। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার পঙ্কজ বাড়ৈ।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে প্রবাসী জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

পাশাপাশি সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়নে সকল সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং একটি আরও সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow