জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র্যাব সদস্য হত্যা মামলার আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮ নং সমাজের মৃত আব্দুল মালেকের ছেলে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য নিহতের মামলার আসামি আইয়ুব আলীকে গতকাল বিকাল সাড়ে ৪টায় কোতোয়ালী থানাধীন লয়েল রোড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ এর আগে গত দুইদিনে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্য হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র্যাব সদস্য হত্যা মামলার আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গ্রেফতার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮ নং সমাজের মৃত আব্দুল মালেকের ছেলে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য নিহতের মামলার আসামি আইয়ুব আলীকে গতকাল বিকাল সাড়ে ৪টায় কোতোয়ালী থানাধীন লয়েল রোড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে গত দুইদিনে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্য হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।
এম মাঈন উদ্দিন/এফএ/এমএস
What's Your Reaction?