জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে: সাঈদ আল নোমান

নির্বাচনে বিজয় অর্জনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারতের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনে সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিজয়ী বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান। সাঈদ আল নোমান বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়—এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা। তিনি বলেন, জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে। কবর জেয়ারতের সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান এর রুহের মাগফিরাত কামনা করেন।

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে: সাঈদ আল নোমান

নির্বাচনে বিজয় অর্জনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারতের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনে সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিজয়ী বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়—এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।

তিনি বলেন, জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে।

কবর জেয়ারতের সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান এর রুহের মাগফিরাত কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow