জনগণকে সজাগ থাকতে হবে, বাঁধনের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ দুপরে মিরপুরের ডেভেলপমেন্ট কমিটি (এমডিসি) মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন এ অভিনেত্রী। ভোট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশার কথাও জানান বাঁধন। শোবিজের অন্য তারকাদের মতো নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশা কী এটি জানিয়ে বাঁধন বলেন, ‘আসলে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক, সে বাংলাদেশের উন্নয়নের জন্য ভাববে। আমরা একটা সর্বনিরপেক্ষ, ধর্মান্ধতামুক্ত বাংলাদেশ চাই। যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে কোন মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে, তার স্বাধীনতা বুঝে পাবে। এখানে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না।'  এসময় তিনি আরও বলেন, 'সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আসা সরকার সবসময় একটা জবাবদিহিতামূলক অবস্থানে থাকবে। সরকার যাতে কোনভাবেই আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এটা মনে রাখা জরুরি, জনগণই সব ক্ষমতার উৎস এবং জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে।'  দীর্ঘদিন ধরেই সিনেমায় অভিনয় করছেন বাঁধ

জনগণকে সজাগ থাকতে হবে, বাঁধনের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ দুপরে মিরপুরের ডেভেলপমেন্ট কমিটি (এমডিসি) মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন এ অভিনেত্রী। ভোট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশার কথাও জানান বাঁধন। শোবিজের অন্য তারকাদের মতো নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশা কী এটি জানিয়ে বাঁধন বলেন, ‘আসলে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক, সে বাংলাদেশের উন্নয়নের জন্য ভাববে। আমরা একটা সর্বনিরপেক্ষ, ধর্মান্ধতামুক্ত বাংলাদেশ চাই। যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে কোন মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে, তার স্বাধীনতা বুঝে পাবে। এখানে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না।'  এসময় তিনি আরও বলেন, 'সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আসা সরকার সবসময় একটা জবাবদিহিতামূলক অবস্থানে থাকবে। সরকার যাতে কোনভাবেই আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এটা মনে রাখা জরুরি, জনগণই সব ক্ষমতার উৎস এবং জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে।' 


দীর্ঘদিন ধরেই সিনেমায় অভিনয় করছেন বাঁধন। সম্প্রতি নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে তার অভিনীত 'মাস্টার' সিনেমাটি। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এ সিনেমা মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয় করেছে সেখানে। এই উৎসবে যোগ দিতে টিমের সঙ্গে সেখানে গিয়েছিলেন বাঁধন। তবে ইউরোপ ঘোরার ইচ্ছা থাকলেও ভোট দেওয়ার জন্য গত ৯ তারিখে দেশে ফিরেছেন তিনি। 


ভোটকেন্দ্র থেকেই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে বাঁধন বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন দরকার। আমি আশা করব, এবার যারা ক্ষমতায় আসবেন, তারা বিচক্ষণ কাউকে তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বসাবেন, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাবতে পারবে। আমাদের সিনেমা, নাটক এবং কাজ কিন্তু দিনে দিনে ভালোর দিকে যাচ্ছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা আমরা ওইভাবে পাচ্ছি না। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে, সরকার এদিকে নজর দেবে, সিনেমা হল তৈরির ব্যাপারে আরো উদ্যোগী হবে। আমাদের সিনেমায় পৃষ্ঠপোষকতা বাড়াবে এবং এই অঙ্গনের পেশাজীবীদের সম্মান নিশ্চিত করবে।' 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow