জনগণের অর্পিত দায়িত্ব বিএনপি সঠিকভাবে পালন করবে : ড. আবদুল মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী ৫ বছর সঠিকভাবে পালন করবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে পলাশ উপজেলার চরনগরদী গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিক ভোটটি দিয়েছে। তারা দেশ প্রেমিক ও জাতীয়তাবাদে বিশ্বাসী। বাংলাদেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, মানুষ সেই দলকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।  তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করব। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। গতকালের নির্বাচনে প্রমাণ হয়েছে, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা ব্যক্ত রাখেন এবং পলাশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নরসিংদী-২ (পলাশ) আসনে ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দা

জনগণের অর্পিত দায়িত্ব বিএনপি সঠিকভাবে পালন করবে : ড. আবদুল মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী ৫ বছর সঠিকভাবে পালন করবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে পলাশ উপজেলার চরনগরদী গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিক ভোটটি দিয়েছে। তারা দেশ প্রেমিক ও জাতীয়তাবাদে বিশ্বাসী। বাংলাদেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, মানুষ সেই দলকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। 

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করব। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। গতকালের নির্বাচনে প্রমাণ হয়েছে, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।

পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা ব্যক্ত রাখেন এবং পলাশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নরসিংদী-২ (পলাশ) আসনে ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোট কেন্দ্র ৯১টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow