জনগণের আস্থাই আমার বিজয়ের শক্তি : হাসনাত আব্দুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের আস্থাই আমার বিজয়ের সবচেয়ে বড় শক্তি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার পাশে ছিল সাধারণ মানুষ। তাদের সমর্থন ও আস্থার কারণেই আমি বিজয়ী হয়েছি। তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমার রাজনৈতিক অঙ্গীকার। আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো গড়তে চাই, যেখানে আমার শত্রুর সঙ্গেও কোনো বেইনসাফি হবে না। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করবো। ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিকে রাজনীতির প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো। গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। ১১ দলীয় জোটের সমর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের আস্থাই আমার বিজয়ের সবচেয়ে বড় শক্তি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন ছিল আমার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই। কিন্তু আমার পাশে ছিল সাধারণ মানুষ। তাদের সমর্থন ও আস্থার কারণেই আমি বিজয়ী হয়েছি।
তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমার রাজনৈতিক অঙ্গীকার। আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো গড়তে চাই, যেখানে আমার শত্রুর সঙ্গেও কোনো বেইনসাফি হবে না। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করবো।
ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তিকে রাজনীতির প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, আমার রাজনৈতিক দল এনসিপির রাজনীতির মূল অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো।
গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। ১১ দলীয় জোটের সমর্থনও পান এই নেতা।
নির্বাচনে বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই বিজয় আমার একার নয়, দেবিদ্বারের মানুষের। তাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করবো।
What's Your Reaction?