জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে অ্যাব যে বৃক্ষরোপণ কর্মসূ

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর উদ্যোগে ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে অ্যাব যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেয়। জনগণ মনে করে বিএনপির কাছেই দেশ ও গণতন্ত্র নিরাপদ। তিনি বলেন, বাংলাদেশে দুটি অপশক্তি রয়েছে একটি মুক্তিযুদ্ধবিরোধী, অন্যটি ২০২৪ সালে গণহত্যার সঙ্গে জড়িত। দেশের মানুষ এসব শক্তির বিপরীতে বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে দেখে। বিএনপিকে উদ্দেশ্য করে নানা বক্তব্যের সমালোচনা করে টুকু বলেন, যারা নিজেরাই জনগণের সমর্থন হারিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কথা বলছে। কিন্তু জনগণের শক্তিতে বিশ্বাসী বিএনপিকে এ দেশ থেকে হটানো সম্ভব নয়। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। জনগণ বিশ্বাস করে, তার নেতৃত্বেই গণতন্ত্র আরও শক্তিশালী হবে। দুই পর্বে অনুষ্ঠিত এ আয়োজনের প্রথম পর্বে সকাল ১০টায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন। অ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষিবিদ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow