জনপ্রিয় নির্মাতার বাড়িতে গুলি

  ভারতের মুম্বাইতে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির জুহু এলাকার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় পুণে থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অমন আনন্দ মারোটে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কী, সিদ্ধার্থ দীপক ইয়েনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল বান্দু সাকাট। তারা সকলেই পুণের কার্ভেনগর ও ধায়ারি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা মোটরবাইকে জুহু এলাকায় আসে। কিছুটা দূরে বাইক রেখে হেঁটে শেঠি টাওয়ারের দিকে এগিয়ে যায়। প্রথম তলার ব্যক্তিগত জিমের বাইরে গুলি চালানোর পর দ্রুত পালিয়ে যায় তারা। ফরেনসিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন। এছাড়া মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বর্তমানে রোহিত শেঠির বয়ান রেকর্ড করছে। ঘটনার পরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকারের জোর জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক পোস্টে তিন সদস্য-শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই ও হরি বক্সার-দাবি করেছেন, হামলা তাদেরই। পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, এটি কেবল একটি ‘ট্রেলার’; ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আরও পড়ুন:সোশ্যাল মিডিয়া ছাড়তে চাইলেন আলিয়া সালমানের সঙ্গে করমর্দনে দেরি, মাঠে হাস

জনপ্রিয় নির্মাতার বাড়িতে গুলি

 

ভারতের মুম্বাইতে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির জুহু এলাকার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় পুণে থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অমন আনন্দ মারোটে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কী, সিদ্ধার্থ দীপক ইয়েনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল বান্দু সাকাট। তারা সকলেই পুণের কার্ভেনগর ও ধায়ারি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা মোটরবাইকে জুহু এলাকায় আসে। কিছুটা দূরে বাইক রেখে হেঁটে শেঠি টাওয়ারের দিকে এগিয়ে যায়। প্রথম তলার ব্যক্তিগত জিমের বাইরে গুলি চালানোর পর দ্রুত পালিয়ে যায় তারা। ফরেনসিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছেন। এছাড়া মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বর্তমানে রোহিত শেঠির বয়ান রেকর্ড করছে।

ঘটনার পরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকারের জোর জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক পোস্টে তিন সদস্য-শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই ও হরি বক্সার-দাবি করেছেন, হামলা তাদেরই। পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, এটি কেবল একটি ‘ট্রেলার’; ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়া ছাড়তে চাইলেন আলিয়া 
সালমানের সঙ্গে করমর্দনে দেরি, মাঠে হাসির রোল 

মুম্বাই পুলিশ এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার আওতায় হত্যাচেষ্টার মামলা রুজু করেছে এবং অস্ত্র আইনের ধারাও যুক্ত করেছে। গুলি চালানোর শব্দ প্রথম শুনেছেন রোহিতের নিরাপত্তারক্ষী, যিনি পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

বলিউড অঙ্গনে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার খোঁজে নজর রয়েছে পুলিশি তদন্তে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow