জনপ্রিয় রিয়েলিটি শোতে গিয়ে ধর্ষণের শিকার ৩ নারী
যুক্তরাজ্যের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ ঘিরে গুরুতর বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া তিন নারী অভিযোগ করেছেন, শুটিং চলাকালে তাদের অনস্ক্রিন স্বামীরা যৌন নিপীড়ন ও ধর্ষণ করেছেন। এ ঘটনায় সম্প্রচারকারী চ্যানেল ফোর সংশ্লিষ্ট পর্বগুলো স্ট্রিমিং ও টেলিভিশন সম্প্রচার থেকে সরিয়ে নিয়েছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, দুই নারী ধর্ষণের অভিযোগ তুলেছেন এবং আরেক নারী অভিযোগ করেছেন, সম্মতি ছাড়াই তার সঙ্গে যৌন আচরণ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ও সম্প্রচারকারী চ্যানেল তাদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি। ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ অনুষ্ঠানে অপরিচিত নারী-পুরুষকে প্রতীকীভাবে বিয়ে দেওয়া হয়। এরপর তাদের একসঙ্গে থাকা, সম্পর্ক গড়ে তোলা ও ব্যক্তিগত জীবন ক্যামেরাবন্দি করা হয়। অনুষ্ঠানটি যুক্তরাজ্যে অত্যন্ত জনপ্রিয় এবং প্রতি মৌসুমে লাখো দর্শক এটি অনুসরণ করেন। অভিযোগকারী নারীদের একজন, ছদ্মনাম ‘লিজি’, দাবি করেন তার অনস্ক্রিন স্বামী বারবার সহিংস আচরণ করতেন এবং একপর্যায়ে জোরপূর্বক যৌন সম্পর্ক করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনা কাউকে
যুক্তরাজ্যের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ ঘিরে গুরুতর বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া তিন নারী অভিযোগ করেছেন, শুটিং চলাকালে তাদের অনস্ক্রিন স্বামীরা যৌন নিপীড়ন ও ধর্ষণ করেছেন। এ ঘটনায় সম্প্রচারকারী চ্যানেল ফোর সংশ্লিষ্ট পর্বগুলো স্ট্রিমিং ও টেলিভিশন সম্প্রচার থেকে সরিয়ে নিয়েছে।
বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, দুই নারী ধর্ষণের অভিযোগ তুলেছেন এবং আরেক নারী অভিযোগ করেছেন, সম্মতি ছাড়াই তার সঙ্গে যৌন আচরণ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ও সম্প্রচারকারী চ্যানেল তাদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি।
‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ অনুষ্ঠানে অপরিচিত নারী-পুরুষকে প্রতীকীভাবে বিয়ে দেওয়া হয়। এরপর তাদের একসঙ্গে থাকা, সম্পর্ক গড়ে তোলা ও ব্যক্তিগত জীবন ক্যামেরাবন্দি করা হয়। অনুষ্ঠানটি যুক্তরাজ্যে অত্যন্ত জনপ্রিয় এবং প্রতি মৌসুমে লাখো দর্শক এটি অনুসরণ করেন।
অভিযোগকারী নারীদের একজন, ছদ্মনাম ‘লিজি’, দাবি করেন তার অনস্ক্রিন স্বামী বারবার সহিংস আচরণ করতেন এবং একপর্যায়ে জোরপূর্বক যৌন সম্পর্ক করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনা কাউকে জানালে তাকে অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয়েছিল। পরে তিনি অনুষ্ঠান কর্তৃপক্ষের ওয়েলফেয়ার টিমকে শরীরের আঘাতের চিহ্ন দেখান।
আরেক নারী, ছদ্মনাম ‘ক্লোই’, অভিযোগ করেন তিনি ঘুমিয়ে থাকার সময় তার অনস্ক্রিন স্বামী তার সঙ্গে অসদাচরণ করেন। পরে তার আপত্তি সত্ত্বেও জোরপূর্বক যৌন সম্পর্ক করা হয় বলেও তিনি দাবি করেন।
তৃতীয় নারী শোনা ম্যান্ডারসন বলেন, তার সঙ্গী সম্পর্কের সীমা লঙ্ঘন করেছিলেন। তিনি অনুষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে আরও ভালো সুরক্ষা প্রত্যাশা করেছিলেন। অনুষ্ঠানের ফরম্যাট নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অভিযুক্ত ব্যক্তিরা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের আইনজীবীদের দাবি, পারস্পরিক সম্মতির ভিত্তিতে সব ধরনের সম্পর্ক হয়েছিল।
অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান সিপিএল জানিয়েছে, অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষিত ওয়েলফেয়ার টিম ও মনোবিজ্ঞানীদের সহায়তার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। তবে অভিযোগ ওঠার পর চ্যানেল ফোর একটি স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।
সূত্র : বিবিসি
What's Your Reaction?