জন্মদিনের ভালোবাসায় অভিভূত শাকিব খান, জানালেন কৃতজ্ঞতা

  ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান জন্মদিন (২৮ মার্চ) উপলক্ষে পাওয়া অগাধ ভালোবাসায় অভিভূত হয়েছেন। দেশ-বিদেশ থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের পক্ষ থেকে আসা শুভেচ্ছায় ভেসেছেন এই তারকা। আজ (২৯ মার্চ) ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অনুভূতির কথা প্রকাশ করেন। সেখানে শাকিব লিখেছেন, এখনও অভিভূত হয়ে আছেন-তার জন্মদিনে দেশ-বিদেশ থেকে যে অগাধ ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা পেয়েছেন, তাতে। শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, এই বিশেষ দিনটি এত উষ্ণতা দিয়ে উদযাপন করার জন্য এবং সবসময় পাশে থাকার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। শাকিব খান আরও জানান, ভক্তদের এই ভালোবাসাই তার শক্তি এবং সমর্থনই তার প্রেরণা। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সবসময় দর্শকদের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবেন। সবশেষে তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই নিজেকে ধন্য মনে করছেন। উল্লেখ্য, দেশের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা শাকিব খান এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। জন্মদিন ঘিরে ভক্তদের এমন ভালোবাসা তার

জন্মদিনের ভালোবাসায় অভিভূত শাকিব খান, জানালেন কৃতজ্ঞতা

 

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান জন্মদিন (২৮ মার্চ) উপলক্ষে পাওয়া অগাধ ভালোবাসায় অভিভূত হয়েছেন। দেশ-বিদেশ থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের পক্ষ থেকে আসা শুভেচ্ছায় ভেসেছেন এই তারকা।

আজ (২৯ মার্চ) ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অনুভূতির কথা প্রকাশ করেন। সেখানে শাকিব লিখেছেন, এখনও অভিভূত হয়ে আছেন-তার জন্মদিনে দেশ-বিদেশ থেকে যে অগাধ ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা পেয়েছেন, তাতে।

শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, এই বিশেষ দিনটি এত উষ্ণতা দিয়ে উদযাপন করার জন্য এবং সবসময় পাশে থাকার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

শাকিব খান আরও জানান, ভক্তদের এই ভালোবাসাই তার শক্তি এবং সমর্থনই তার প্রেরণা। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সবসময় দর্শকদের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবেন।

সবশেষে তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই নিজেকে ধন্য মনে করছেন।

উল্লেখ্য, দেশের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা শাকিব খান এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। জন্মদিন ঘিরে ভক্তদের এমন ভালোবাসা তার জনপ্রিয়তারই আরেকটি প্রমাণ।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow