জবাইয়ের সময় পশুর মাথা আলাদা হয়ে গেলে কোরবানি হবে?

প্রশ্ন: কোরবানির পশু জবাইয়ের সময় যদি ভুলক্রমে পশুর মাথা আলাদা হয়ে যায়, তাহলে কোরবানি শুদ্ধ হবে? উত্তর: যে কোনো পশু-পাখি জবাইয়ের সময় ইচ্ছাকৃত মাথা আলাদা করে ফেলা মাকরুহে তাহরিমি বা হারামের কাছাকাছি অপছন্দনীয় কাজ। কোরবানির পশুর ক্ষেত্রেও তাই। রাদ্দুল মুহতার কিতাবে বলা হয়েছে, খাবারের জন্য প্রস্তুত করার সময় যে কোনো পশু-পাখিকে অনর্থক কষ্ট দেওয়া মাকরুহ যেমন মাথা আলাদা করে ফেলা বা রক্ত প্রবাহিত হয়ে নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো শুরু করা ইত্যাদি। অনিচ্ছাকৃত মাথা আলাদা হয়ে গেলে তো কিছু করার নেই। আর জবাইয়ের সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পশু-পাখির মাথা আলাদা হয়ে গেলেও কোরবানি শুদ্ধ হবে, তা খেতেও কোনো সমস্যা নেই, তা খাওয়া মাকরুহ বা হারাম হবে না। উল্লেখ্য, পশু-পাখি জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। হাদিসে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করার কথা উল্লিখিত রয়েছে। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করে ফেললে ওই পশু বা পাখি খাওয়া যাবে। কিন্তু কেউ যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে ওই পশু-পাখি খাওয়া যাবে না। আল্লাহ তাআ

জবাইয়ের সময় পশুর মাথা আলাদা হয়ে গেলে কোরবানি হবে?

প্রশ্ন: কোরবানির পশু জবাইয়ের সময় যদি ভুলক্রমে পশুর মাথা আলাদা হয়ে যায়, তাহলে কোরবানি শুদ্ধ হবে?

উত্তর: যে কোনো পশু-পাখি জবাইয়ের সময় ইচ্ছাকৃত মাথা আলাদা করে ফেলা মাকরুহে তাহরিমি বা হারামের কাছাকাছি অপছন্দনীয় কাজ। কোরবানির পশুর ক্ষেত্রেও তাই। রাদ্দুল মুহতার কিতাবে বলা হয়েছে, খাবারের জন্য প্রস্তুত করার সময় যে কোনো পশু-পাখিকে অনর্থক কষ্ট দেওয়া মাকরুহ যেমন মাথা আলাদা করে ফেলা বা রক্ত প্রবাহিত হয়ে নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো শুরু করা ইত্যাদি।

অনিচ্ছাকৃত মাথা আলাদা হয়ে গেলে তো কিছু করার নেই। আর জবাইয়ের সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পশু-পাখির মাথা আলাদা হয়ে গেলেও কোরবানি শুদ্ধ হবে, তা খেতেও কোনো সমস্যা নেই, তা খাওয়া মাকরুহ বা হারাম হবে না।

উল্লেখ্য, পশু-পাখি জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। হাদিসে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করার কথা উল্লিখিত রয়েছে। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করে ফেললে ওই পশু বা পাখি খাওয়া যাবে। কিন্তু কেউ যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে ওই পশু-পাখি খাওয়া যাবে না।

আল্লাহ তাআলা বলেন, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়না তা তোমরা আহার করনা; নিশ্চয় তা পাপাচার এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে তর্ক-ঝগড়া করার জন্য প্ররোচিত করে; যদি তোমরা তাদের কথা মান্য করে চল তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। (সুরা আনআম: ১২১)

জবাইয়ের সময় পশু-পাখির মাথা কিবলার দিকে রাখা মুস্তাহাব এবং জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নত। তবে এগুলো ওয়াজিব বা আবশ্যক নয়। আল্লাহর নাম উচ্চারণ করে যে কোনো দিকে ফিরে জবাই করলে তা শুদ্ধ হবে এবং ওই পশু-পাখির মাংস খাওয়া যাবে।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow