জবি ক্যারিয়ার ক্লাবের বছরব্যাপী আয়োজন ‘এলডিপি-২০২৬’
শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, পেশাগত দক্ষতা ও আত্মোন্নয়ন নিশ্চিত করতে বছরব্যাপী আয়োজন ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) ২০২৬’ নিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)। ক্লাব সূত্রে জানা যায়, গত ৩ মে থেকে আগামী ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০ ও ২১তম আবর্তনের শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে অফলাইন রেজিস্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, দক্ষ জনশক্তি তৈরি এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে ২০১১ সালের ১ জুন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থীর সুদূরপ্রসারী চিন্তা ও প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত এই সংগঠনটি বর্তমানে সহস্রাধিক সক্রিয় সদস্য নিয়ে কাজ করছে। প্রতিবছর সংগঠনটি নিজস্ব কিছু সিগনেচার প্রোগ্রাম আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে- বছরব্যাপী ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)’, চাকরিপ্রত্যাশীদের জন্য ‘ন্যাশনাল জব জংশন’, দক্ষতা উন্নয়নমূলক আয়োজন ‘আপলিফট ইউর ক্যারিয়ার’, সৃজনশীল প্রতিযোগি
শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, পেশাগত দক্ষতা ও আত্মোন্নয়ন নিশ্চিত করতে বছরব্যাপী আয়োজন ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) ২০২৬’ নিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)।
ক্লাব সূত্রে জানা যায়, গত ৩ মে থেকে আগামী ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০ ও ২১তম আবর্তনের শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে অফলাইন রেজিস্ট্রেশন বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, দক্ষ জনশক্তি তৈরি এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে ২০১১ সালের ১ জুন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থীর সুদূরপ্রসারী চিন্তা ও প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত এই সংগঠনটি বর্তমানে সহস্রাধিক সক্রিয় সদস্য নিয়ে কাজ করছে।
প্রতিবছর সংগঠনটি নিজস্ব কিছু সিগনেচার প্রোগ্রাম আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে- বছরব্যাপী ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)’, চাকরিপ্রত্যাশীদের জন্য ‘ন্যাশনাল জব জংশন’, দক্ষতা উন্নয়নমূলক আয়োজন ‘আপলিফট ইউর ক্যারিয়ার’, সৃজনশীল প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’, উপস্থাপনা দক্ষতা উন্নয়ন কর্মসূচি ‘হেভ পাওয়ার অন পাওয়ার-পয়েন্ট অ্যান্ড প্রেজেন্টেশন’ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’।
এ বিষয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শুরু থেকেই ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে। যুগের সাথে তাল মিলিয়ে স্কিল ডেভেলপমেন্ট এও অনেকে পিছিয়ে পড়ে। আমাদের প্রয়াস থাকে একটি দীর্ঘ সময় জুড়ে শিক্ষার্থীদের তাদের সামনের জীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করা।
তিনি আরও বলেন, লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি থেকে শুরু করে পড়াশুনা, কর্মক্ষেত্র এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করা। প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে এর উপস্থিতি এবং জনপ্রিয়তা বেড়েই চলেছে।
What's Your Reaction?