জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। বন্ধুর আত্মীয়ের চিকিৎসার ব্যবস্থা করাতে গিয়ে ‎রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় এ অভিযোগ ওঠে। ‎হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) রাতে অসুস্থ এক রোগীকে মিটফোর্ড হাসপাতালে আনা হয়। ভর্তিসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগলে রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত চিকিৎসকদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। বুধবার (২৪ জুন) থেকে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় বিচার চেয়ে ৪ দাবিতে কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা। ‎ ‎এসএসএমসি মিটফোর্ড হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) এক বিবৃতিতে অভিযোগ করে, ১০ থেকে ১২ জন ব্যক্তি সার্জারি ভবনের ৪২৯ নম্বর কক্ষে প্রবেশ করে সহকারী রেজিস্ট্রার, ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর চড়াও হয়। সংগঠনটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি তুলেছে। ‎ কিন্তু ‎ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। বন্ধুর আত্মীয়ের চিকিৎসার ব্যবস্থা করাতে গিয়ে ‎রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় এ অভিযোগ ওঠে। ‎হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) রাতে অসুস্থ এক রোগীকে মিটফোর্ড হাসপাতালে আনা হয়। ভর্তিসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগলে রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত চিকিৎসকদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। বুধবার (২৪ জুন) থেকে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় বিচার চেয়ে ৪ দাবিতে কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা। ‎ ‎এসএসএমসি মিটফোর্ড হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) এক বিবৃতিতে অভিযোগ করে, ১০ থেকে ১২ জন ব্যক্তি সার্জারি ভবনের ৪২৯ নম্বর কক্ষে প্রবেশ করে সহকারী রেজিস্ট্রার, ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর চড়াও হয়। সংগঠনটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি তুলেছে। ‎ কিন্তু ‎ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাউকে শনাক্ত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. দেবাশীষ চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তবে উক্ত অভিযোগের বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি যেভাবে বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে বিষয়টি তেমন নয়। ইতোমধ্যে মীমাংসা হয়েছে। এ ছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, ‘আমার বন্ধু অহিদুর রহমান নিক্সন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে সন্ধ্যা থেকে হাসপাতালে দৌড়াদৌড়ি করছিল। বারবার অনুরোধ করেও তারা ওয়ার্ডে ভর্তি বা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়নি। রাত ১টার দিকে আমি হাসপাতালে যাই এবং চিকিৎসকদের মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার অনুরোধ করি। কিন্তু তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’ তিনি আরও বলেন, আমি পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তার নম্বর দেওয়া হয়নি। বরং আমাকে ক্যান্টনমেন্টে গিয়ে নম্বর সংগ্রহ করতে বলা হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কিছু ব্যক্তি সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ‎ ঘটনার প্রতিবাদে চার দফা দাবি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি ওয়ার্ড ইউনিটের বাইরে অন্তত চারজন পুলিশ সদস্য মোতায়েন, হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট আনসার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ‎সংগঠনটি জানিয়েছে, দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত জরুরি বিভাগসহ হাসপাতালের সব বিভাগে তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, রাতে একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow