জবি শিক্ষিকার বাসায় চুরি

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষিকার ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ হারিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ২৫০/১/এ, নবাবপুর রোড, বংশালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা থানায় লিখিত অভিযোগে জানান, আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিনি ও তার ছোট বোন বাজার করার জন্য রায়সাহেব বাজারে যান। পরে বাজার শেষে তার ছোট বোন বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান এবং বিষয়টি তাকে ফোনে জানান। খবর পেয়ে বাসায় এসে তিনি দেখেন, বাসার গেটের তালা খোলা এবং খাটের ওপর রাখা, আর ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। অভিযোগে আরও বলা হয়, পড়ার টেবিলের লকারের তালা ভাঙা ছিল। সেখান থেকে আনুমানিক ৩ আনা ৩ রত্তি ওজনের এক জোড়া সোনার কানের দুল (মূল্য প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা) এবং একটি স্মার্ট ল্যাপটপ (মূল্য প্রায় ৬৭ হাজার টাকা) চুরি হয়ে গেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। চুরির ঘটনা নিয়ে ভুক্তভোগী শিক্ষিকা মোসা. মৌসুমী আক্তার

জবি শিক্ষিকার বাসায় চুরি

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষিকার ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ হারিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ২৫০/১/এ, নবাবপুর রোড, বংশালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষিকা থানায় লিখিত অভিযোগে জানান, আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিনি ও তার ছোট বোন বাজার করার জন্য রায়সাহেব বাজারে যান।

পরে বাজার শেষে তার ছোট বোন বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান এবং বিষয়টি তাকে ফোনে জানান। খবর পেয়ে বাসায় এসে তিনি দেখেন, বাসার গেটের তালা খোলা এবং খাটের ওপর রাখা, আর ঘরের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পড়ার টেবিলের লকারের তালা ভাঙা ছিল। সেখান থেকে আনুমানিক ৩ আনা ৩ রত্তি ওজনের এক জোড়া সোনার কানের দুল (মূল্য প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা) এবং একটি স্মার্ট ল্যাপটপ (মূল্য প্রায় ৬৭ হাজার টাকা) চুরি হয়ে গেছে।

এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

চুরির ঘটনা নিয়ে ভুক্তভোগী শিক্ষিকা মোসা. মৌসুমী আক্তার বলেন, দিনের বেলায় বাসা ফাঁকা থাকার সুযোগে এভাবে চুরি হওয়া খুবই উদ্বেগজনক। তালা ভেঙে ঘরের মালামাল এলোমেলো করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।

টিএইচকিউ/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow